বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামজা-শমিতকে ছাড়াই আসিয়ান কাপের দল ঘোষণা বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন শুধু বিরোধিতা নয়, সরকারের ভুলও ধরিয়ে দিন: আইনমন্ত্রী প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সিলেটে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

    সিলেটে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটে সুরমা নদীর তীর ঘিরে বড় আকারের উন্নয়ন পরিকল্পনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এই প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী প্রকল্পের সার্বিক পরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

    এই প্রকল্পের আওতায় সুরমা নদীর উভয় তীরে আধুনিক সৌন্দর্যবর্ধন, হাঁটার পথ, বিনোদন সুবিধা এবং শক্তিশালী বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে। এতে নদীভাঙন রোধের পাশাপাশি নগরবাসীর জীবনমান উন্নয়ন ও পর্যটন সম্ভাবনাও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    সিলেট সিটি করপোরেশন সূত্র জানায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে শহরের পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে, অন্যদিকে নাগরিকদের জন্য একটি আধুনিক ও নান্দনিক নদীতীর গড়ে উঠবে।

    উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন