বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামজা-শমিতকে ছাড়াই আসিয়ান কাপের দল ঘোষণা বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন শুধু বিরোধিতা নয়, সরকারের ভুলও ধরিয়ে দিন: আইনমন্ত্রী প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হিমালয়ের চূড়ায় বাংলাদেশের জয়গান, ইতিহাস গড়লেন বাবর

    হিমালয়ের চূড়ায় বাংলাদেশের জয়গান, ইতিহাস গড়লেন বাবর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে যুক্ত হলো এক গৌরবময় অধ্যায়। প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু জয় করেছেন তরুণ পর্বতারোহী বাবর আলী।

    শনিবার (২ মে) ভোরে হিমালয়ের এই দুর্গম শৃঙ্গে পৌঁছে লাল-সবুজের পতাকা উড়ান তিনি। এই সাফল্যের মধ্য দিয়ে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি শৃঙ্গ জয়ের বিরল কীর্তি গড়লেন বাবর আলী।

    অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ৮,৪৮৫ মিটার উচ্চতার মাকালুর চূড়ায় পৌঁছান তিনি। তার সঙ্গে ছিলেন অভিজ্ঞ নেপালি শেরপা আং কামি। দীর্ঘ প্রায় সাড়ে আট ঘণ্টার কঠিন আরোহন শেষে এই সাফল্য অর্জিত হয়।

    ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ শিরোনামে পরিচালিত এই অভিযানের জন্য গত ৭ এপ্রিল নেপালে পৌঁছে প্রস্তুতি শুরু করেন বাবর আলী। পিরামিড আকৃতির গঠন এবং বৈরী আবহাওয়ার কারণে মাকালু পর্বতটি পর্বতারোহীদের কাছে অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে এটি ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামেও পরিচিত।

    এর আগে ২০২২ সালে আমা দাবালাম জয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের সক্ষমতার জানান দেন তিনি। এরপর ২০২৪ সালে এভারেস্ট ও লোৎসে জয় করে আলোচনায় আসেন। ২০২৫ সালে অন্নপূর্ণা-১ জয় এবং পরে অক্সিজেন ছাড়া মানাসলু শৃঙ্গ জয় করে বাংলাদেশের পতাকা উড্ডীন রাখেন এই পর্বতারোহী।

    তবে চূড়ায় ওঠাই শেষ নয়—নিরাপদে নিচে নামাটাও সমান গুরুত্বপূর্ণ। আয়োজক প্রতিষ্ঠান ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ জানিয়েছে, বর্তমানে বাবর আলী চূড়া থেকে বেসক্যাম্পে ফেরার পথে রয়েছেন। তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করছে পুরো দেশ।

    এই ঐতিহাসিক অভিযানে সহায়তা দিয়েছে স্যাম বন্ড, মাই হেলথ এবং চন্দ্রবিন্দু প্রকাশনী।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন