বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামজা-শমিতকে ছাড়াই আসিয়ান কাপের দল ঘোষণা বিশ্বজুড়ে সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন শুধু বিরোধিতা নয়, সরকারের ভুলও ধরিয়ে দিন: আইনমন্ত্রী প্রান্তিক মানুষের অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: শাহে আলম আরও পাঁচ দিন বৃষ্টিতে ভিজতে পারে সারাদেশ যুক্তরাষ্ট্রের চাপেও নতি স্বীকার করবে না কিউবা ১০ মাসের বেশি কর্মস্থলে অনুপস্থিত, সিনিয়র সহকারী সচিব বরখাস্ত মহানবীর আদর্শেই শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা সেন্টার, বদলাচ্ছে আবেদন প্রক্রিয়া পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তিতে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হামে প্রাণ গেল আরও ৪ শিশুর

    হামে প্রাণ গেল আরও ৪ শিশুর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৬ জনের শরীরে হাম এবং এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    শনিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকাতেই ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ২৩৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৪৯ জন শিশুর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়।

    এ ছাড়া গত একদিনে সারাদেশে নতুন করে ৭২ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ১ হাজার ২৪ জন শিশুর মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৩৯ হাজার ৩২৫ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম ধরা পড়েছে ৫ হাজার ২১৮ জন শিশুর মধ্যে।

    একই সময়ে ২৬ হাজার ৯১১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের মধ্যে ২৩ হাজার ২২৫ জন শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন