শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • বলিউডে জেরিন খানের সাহসী দৃশ্যের পেছনের কাহিনী

    বলিউডে জেরিন খানের সাহসী দৃশ্যের পেছনের কাহিনী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বলিউডে খোলামেলা ও সাহসী অভিনয়ের কারণে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন জেরিন খান। তিনি সালমান খানের বিপরীতে ‘বীর’ সিনেমা দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন, তবে ‘হেট স্টোরি ৩’-এর সাহসী দৃশ্যের পর তার ভাবমূর্তি সম্পূর্ণ বদলে যায়। সেই সময়ে অনেকেই তাকে ক্যাটরিনা কাইফের অনুরূপ বলতেন। তবে পরবর্তীতে এই সাহসী ভাবমূর্তির কারণে তাকে নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

    জেরিন জানান ‘হেট স্টোরি ৩’ সিনেমার পর বলিউডের অনেকেই তাকে ছোট চোখে দেখতে শুরু করেন। ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী মানুষ মন্তব্য করতেন যে, তিনি অভিনয় করতে পারেন না বলেই পোশাক খুলে অভিনয়ের পথ বেছে নিয়েছেন। এই অভিনেত্রীর মতে সে সময় তাকে চরমভাবে অবহেলা করা হয়েছিল।

    পরবর্তীতে ‘আকসআর ২’ সিনেমার শুটিংয়ের সময়ও একই সমস্যার মুখে পড়েন জেরিন। শুরুতে তাকে বলা হয়েছিল এটি একটি সাধারণ থ্রিলার এবং কোনোভাবেই ‘হেট স্টোরি’র মতো খোলামেলা নয়। কিন্তু শুটিং সেটে গিয়ে তিনি দেখেন প্রায় প্রতিটি দৃশ্যেই চুম্বন এবং খোলামেলা পোশাকের ছড়াছড়ি।

    জেরিন ক্ষোভ প্রকাশ করে বলেন সাহসী দৃশ্যে অভিনয় করতে তার কোনো আপত্তি নেই। কিন্তু শুরুতে তাকে যে গল্প শোনানো হয়েছিল বাস্তবে সেটে গিয়ে তিনি সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পান। প্রায় প্রতিটি দৃশ্যের শেষে তাঁকে চুম্বন করতে বা হঠাৎ অন্তর্বাস পরে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

    সিনেমাটিতে অভিনব শুক্লা ও গৌতম রোডের সঙ্গে অভিনয় করলেও কাজের এই অভিজ্ঞতা নিয়ে জেরিন মোটেও সন্তুষ্ট ছিলেন না। তার স্পষ্ট কথা, সাহসী দৃশ্যে তিনি মোটেও ভয় পান না তবে পরিচালক ও প্রযোজকদের এমন মিথ্যা আশ্বাস এবং দ্বৈত আচরণে তিনি চরম ক্ষুব্ধ হয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ