মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে কোদাল হাতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দেশের ৫৪টি খালের একযোগে খনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ৯টায় তিনি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দর পৌঁছান। বিমানবন্দর থেকে সড়ক পথে সরাসরি খাল খনন কর্মসূচির স্থলে যাত্রা করেন।

স্থানীয়রা প্রধানমন্ত্রীর খাল খননে অংশগ্রহণ এবং পানি সমস্যা সমাধানের উদ্যোগকে উৎসাহ ও উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানিয়েছেন। কর্মসূচির মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন, নদী-নালা পুনঃখনন ও জল সরবরাহ ব্যবস্থার উন্নতি আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর খাল খনন উদ্বোধন কেবল ঐ এলাকার নয়, পুরো দেশের খাল, নদী ও জলাধারের কার্যক্রমকে নতুন দিগন্তে পৌঁছে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন