মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হবে: সেতুমন্ত্রী

এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হবে: সেতুমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জ্বালানি তেলের দাম বাড়ছে না জানিয়ে পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবার ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্নে হবে। অতিরিক্ত ভাড়া নেয়ার সুযোগ নেই। নির্ধারিত ভাড়া নেয়া হবে। বেশি ভাড়া নেয়ার অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে। 

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়াও নেয়া হচ্ছে। কোথাও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, গত রাত থেকেই সব পাম্পে পর্যন্ত তেল দেয়া হচ্ছে। কোনো সংকট নেই। তাই কোনো প্রকার দাম বাড়ানো হবে না।
  
তিনি আরও বলেন, ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেয়া হবে না। অভিযোগ নির্দিষ্ট হলে গাড়ি ও মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন