সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • শ্বাসরোধে দেড় বছরের শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

    শ্বাসরোধে দেড় বছরের শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রংপুরে দেড় বছর বয়সী শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর এক মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় নগরীর ২৮নং ওয়ার্ডের সাজাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন সূচনা ঘোষ (৪০) ও তার শিশু সন্তান জয়দেব ঘোষ। সূচনা ঘোষের স্বামী শংকর ঘোষ (৪৫) একজন শারীরিক প্রতিবন্ধী ও মুদি দোকানদার।

    পুলিশ জানায়, সূচনা ঘোষ তার দেড় বছরের ছেলে জয়দেবকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। প্রথমে বিষয়টি দেখতে পান তার দশম শ্রেণির মেয়ে, পুষ্পিতা ঘোষ। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    স্বামী শংকর ঘোষ জানিয়েছেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে চিকিৎসা নিয়েছেন। তিনি ধারণা করেন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে স্ত্রী এই ট্র্যাজেডি ঘটিয়েছেন।

    রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, পরিবারে অভাব-অনটন ও পারিবারিক অশান্তি ছিল। তবে প্রকৃত কারণ—পারিবারিক কলহ না মানসিক অসুস্থতা—তা ময়না তদন্তের পর জানা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন