মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

প্রথম ঘণ্টায় ২৮ আপিল মঞ্জুর, ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রথম ঘণ্টায় ২৮ আপিল মঞ্জুর, ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত আপিলের পঞ্চম দিনে প্রথম ঘণ্টায় ৩৬টি আপিলের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৮টি আপিল মঞ্জুর, ৫টি বাতিল, একটি আপিল পেন্ডিং এবং ২ জন বাদি অনুপস্থিত ছিলেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ আপিল শুনানি শুরু হয়। প্রথম বিরতি দেওয়া হয় বেলা সাড়ে ১১টায়। 

আপিল শুনানিতে দেখা গেছে, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের মধ্যে ৮ জনকে যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। সিরাজগঞ্জ-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে ১০ জনের একজনকেও যাচাই করা যায়নি বলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি নেতা অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার আপিল নামঞ্জুর করে আব্দুল মতিনের মনোনয়ন বৈধ বলে জানিয়েছে ইসি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন