বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের
  • আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা

    আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বাংলাদেশের বিজয় দিবসের শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং সুইডেন পৃথক পৃথক বার্তায় বাংলাদেশের জনগণের প্রতি তাদের শুভকামনা প্রকাশ করেছে।

    মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ঢাকায় অবস্থিত এসব দেশের কূটনৈতিক মিশন বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বার্তা প্রকাশ করে। বার্তাগুলোতে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগকারী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশের অগ্রযাত্রার প্রতি সমর্থন ব্যক্ত করা হয়।

    মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের বার্তায় ১৯৭১ সালে স্বাধীনতার জন্য সংগ্রাম করা সাহসী বাংলাদেশিদের আত্মত্যাগ স্মরণ করে গভীর সম্মান জানায়। তারা উল্লেখ করে, এই আত্মত্যাগই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছে।

    চীনের দূতাবাস বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে। বিজয়ের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণের আহ্বান জানানো হয় তাদের বার্তায়।

    ভারতীয় হাইকমিশন, ঢাকা বাংলাদেশের জনগণকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে এই ঐতিহাসিক দিনের গুরুত্ব তুলে ধরে। বার্তায় দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি প্রতিফলিত হয়।

    এছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড এবং সুইডেন পৃথক বার্তায় বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শুভকামনা জানিয়ে দেশের শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন