বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ১৯ বছর পর গ্রেপ্তার ১৪ বছরের সাজাপ্রাপ্ত ‘কিলার মাসুদ’ দুই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা কমছে না হাম-ডেঙ্গুর চাপ, শিশু হাসপাতালে বাড়ছে রোগীর ভিড় ৩১ মিলিমিটার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানির নিচে যাত্রীর মৃত্যুতে মাসকাটে জরুরি অবতরণ, অনিশ্চিত পরবর্তী যাত্রা শফিকুর রহমানের সঙ্গে ডাচ রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনায় রাজনৈতিক স্থিতিশীলতা রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি, বাণিজ্য ঘাটতিতে অস্বস্তি শান্তি ও মানবতার বার্তায় চট্টগ্রামে জশনে জুলুস ট্রলারডুবিতে নিখোঁজ ৫ জেলে, তদারকি করছেন চিফ হুইপ বাংলাদেশকে হারাতে এমন পিচ বানানো হয়েছে, অভিযোগ গাভাস্কারের
  • পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দুর্নীতির প্রমাণে দুদকের তদন্ত

    পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দুর্নীতির প্রমাণে দুদকের তদন্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দুদক (দুর্নীতি দমন কমিশন) দেশের গ্যাস মজুদের গোপন তথ্য বিদেশিদের কাছে বিক্রির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পেট্রোবাংলার পরিচালক রফিকুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে।

    সোমবার (১৫ ডিসেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে গ্যাস সংযোগ ও পুনঃসংযোগ, গ্যাস বিল মওকুফ, নিয়োগ ও পদোন্নতি, ঠিকাদারদের বিল প্রদান এবং দেশের গ্যাস মজুদের তথ্য বিদেশিদের কাছে বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে।

    দুদক জানায়, অনুসন্ধান কর্মকর্তারা ইতিমধ্যেই নিয়োগ পেয়েছেন। অভিযোগের বিষয়ে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও অফিসিয়াল নম্বর বন্ধ পাওয়া যায়।

    দুদকের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তাধীন রয়েছে, এবং সংশ্লিষ্ট সকল প্রমাণ ও তথ্য সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন