বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে ব্যারিস্টার সাকিলা ফারজানার শ্রদ্ধা 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার সমাধিতে ব্যারিস্টার সাকিলা ফারজানার শ্রদ্ধা 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার সাকিলা ফারজানা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

এতে হাটহাজারী আসনের আওতাধীন ১৪টি ইউনিয়ন, একটি পৌরসভা এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত দুটি ওয়ার্ডের সিনিয়র নেতাকর্মীরা অংশ নেন। 

র‌্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে শহীদ জিয়ার সমাধিতে গিয়ে শেষ হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, শহীদ জিয়াউর রহমান কেবল বিএনপির প্রতিষ্ঠাতা নন, তিনি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক। তাঁর আদর্শই আজ আমাদের পথপ্রদর্শক। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা জনগণের অধিকার রক্ষার সংগ্রামে নতুন করে শপথ নিচ্ছি।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে ছিল, এখনও আছে, এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারাও বলেন, বিএনপি দেশের সংকটময় সময়ে জনগণের আস্থার প্রতীক হিসেবে কাজ করেছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন