শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • পবিত্র হজে যাচ্ছেন চম্পা

    পবিত্র হজে যাচ্ছেন চম্পা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পথে রওনা হচ্ছেন। এ সফরে তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন তিনি।

    হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে চম্পা গণমাধ্যমকে জানান, তার বড় বোনেরা আগেই হজ পালন করেছেন। তিনি তখন যেতে পারেননি। তবে এবার সুযোগ এসেছে। তিনি বলেন, আল্লাহ চাইলে এ বছরই হজ পালন করবেন এবং সঙ্গে তার ভাইও থাকবেন।

    মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও টেলিভিশনের নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন চম্পা। পরে ১৯৮৫ সালে পরিচালক শিবলী সাদিকের তিন কন্যা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। প্রথম ছবিতেই দর্শক ও চলচ্চিত্রাঙ্গনের প্রশংসা পান।

    এরপর ধীরে ধীরে দেশের চলচ্চিত্রে নিজের শক্ত অবস্থান গড়ে তোলেন চম্পা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে তিন কন্যা, ভেজা চোখ, পদ্মা মেঘনা যমুনা, শঙ্খনীল কারাগার, পদ্মা নদীর মাঝি, মনের মানুষসহ আরও অনেক ছবি।

    অভিনয়ে অসাধারণ দক্ষতার জন্য চম্পা বহুবার দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে তিনবার সেরা অভিনেত্রী এবং দুইবার পার্শ্ব চরিত্রে এই সম্মাননা পেয়েছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ