সোমবার, ২৭ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • তফসিল নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসির ৩৪ টুথপেস্টের ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ জানাল ইএসডিও ‘স্বৈরাচার হেরেছে’ স্লোগানে মুখর দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বাস রোববার জাতীয় স্মৃতিসৌধ ও জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নতুন পে-স্কেল চূড়ান্তের পথে, আগস্টেই গেজেট প্রকাশের প্রস্তুতি তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার ওপর জোর দিলেন তথ্যমন্ত্রী দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি, একদিনে প্রাণ গেল একজনের ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান শাপলা চত্বর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই হাম-উপসর্গে বাড়ছে মৃত্যু, সর্বশেষ ৬ শিশুর সবাই ঢাকা বিভাগের
  • সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন

    সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ইসলামী ছাত্র আন্দোলন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারা দেশের ন্যায় নীলফামারীর সৈয়দপুর উপজেলাতেও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৬। এ উপলক্ষে পরীক্ষার্থীদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সৈয়দপুর উপজেলা শাখা (স্কুল ও কলেজ বিভাগ)।

    পরীক্ষা কেন্দ্রগুলোতে আগত শিক্ষার্থীদের মাঝে সংগঠনটির পক্ষ থেকে পরীক্ষার রুটিন বিতরণ করা হয়। পাশাপাশি পরীক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ হিসেবে কলম, পেন্সিল, স্কেল এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। শুধু শিক্ষার্থীদের নয়, তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্যও বসার ব্যবস্থা করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

    এ সময় সংগঠনের নেতাকর্মীরা পরীক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানান, যাতে তারা সুন্দর ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা সম্পন্ন করতে পারে।

    এ বিষয়ে সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আল আমিন বলেন, “শিক্ষার্থীরা যেন নির্ভয়ে ও স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পারে, সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। আমরা বিশ্বাস করি, একটি সহায়ক পরিবেশ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি একটি প্রশংসনীয় ও সময়োপযোগী পদক্ষেপ, যা পরীক্ষার্থীদের মানসিক স্বস্তি দিতে সহায়ক হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন