সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াবের বৈঠক

সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট নিরসন এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর নেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সংবাদপত্র শিল্পের অর্থনৈতিক চাপ, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা এবং মিডিয়া খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের সবচেয়ে বড় অর্জন হিসেবে নিয়মিত সংলাপের বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে সম্পাদক ও মালিকদের সঙ্গে মাঝে মাঝে বৈঠক হলেও, প্রধানমন্ত্রী তারেক রহমান এখন থেকে প্রতি তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে সরাসরি বসার প্রতিশ্রুতি দিয়েছেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গ উঠলে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, তিনি আগের সরকারগুলোর বিতর্কিত পথ অনুসরণ করবেন না। তিনি বলেন, “আমরা একটি উদার গণতান্ত্রিক সমাজ গড়তে চাই, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে।” প্রধানমন্ত্রীর এই অবস্থানকে অত্যন্ত ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী।
পরিশোধের কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় নোয়াব। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলো নিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে, কেউ বিনা কারণে কারাবন্দি বা হয়রানির শিকার হচ্ছে কি না, তা গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। বৈঠকে ওয়েজবোর্ড বাস্তবায়ন নিয়েও উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে।