মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বুধবার কুমিল্লা জেলার লাকসামসহ বেশ কিছু এলাকায় টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।

এতে বলা হয়, লাকসাম উপ-এবিকার গ্যাস পাইপলাইনের জরুরী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২২ এপ্রিল (বুধবার) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম, লালমাই ও বরুড়া উপজেলার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

এতে আরও উল্লেখ করা হয়, সাময়িক অসুবিধার জন্য বিজিডিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন