মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

রাজধানীজুড়ে গ্যাস সরবরাহে তীব্র ঘাটতি

রাজধানীজুড়ে গ্যাস সরবরাহে তীব্র ঘাটতি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পুনঃগ্যাসিফাইড তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) কারিগরি সমস্যার কারণে বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মিডিয়া ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি এফএসআরইউ বন্ধ হয়ে যাওয়ার ফলে দৈনিক প্রায় ৪০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে। এতে তিতাস গ্যাস অধিভুক্ত গজারিয়া, মেঘনা ঘাট, সোনারগাঁ, নারায়ণগঞ্জ এবং ঢাকার দক্ষিণাঞ্চলসহ বিস্তৃত এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন