বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক সেন্টারের উদ্বোধন

    শাহজালাল বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক সেন্টারের উদ্বোধন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বিমান চলাচল ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আকাশপথ ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই অত্যাধুনিক সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। এছাড়া প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, নতুন এই এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশসীমা ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। ফ্লাইট পরিচালনায় নির্ভুলতা ও সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে, একই সঙ্গে আকাশসীমার ধারণক্ষমতাও বাড়বে।

    এছাড়া উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হওয়ায় ট্রাফিক মনিটরিং ও নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে, যা বিমান চলাচলের নিরাপত্তা ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সেবা প্রদানেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সংশ্লিষ্টরা মনে করছেন, এই সেন্টার চালুর ফলে শুধু বিমান চলাচলই নয়, দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। আকাশসীমা ব্যবহারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক বিমান চলাচল নেটওয়ার্কে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

    নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার দেশের বিমান খাতকে আধুনিকায়নের পথে এক বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন