বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

    শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রাজধানীর গুলশান এলাকা থেকে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান।

    এর কয়েক ঘণ্টা আগে লতিফ সিদ্দিকী রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দেন। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

    তিনি বলেন, আদালতে হাজির হওয়ার উদ্দেশ্য ছিল আত্মগোপনে না যাওয়ার বিষয়টি স্পষ্ট করা। পুলিশ যদি এর আগে গ্রেপ্তার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার পরিকল্পনা ছিল তার।

    লতিফ সিদ্দিকী সাংবাদিকদের আরও বলেন, তিনি বিচার প্রক্রিয়া থেকে পালিয়ে যাওয়ার পক্ষপাতী নন এবং গ্রেপ্তারের সম্ভাবনা বিবেচনায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েই আদালতে এসেছিলেন। এমনকি কারাগারে লেখালেখি চালিয়ে যাওয়ার জন্য নিজের সঙ্গে খাতা-কলমও রেখেছিলেন বলে জানান তিনি।

    তবে আত্মসমর্পণের আগেই সন্ধ্যায় গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন