মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ডিএমপিতে প্রশাসনিক রদবদল, ৫ পরিদর্শককে বদলি

ডিএমপিতে প্রশাসনিক রদবদল, ৫ পরিদর্শককে বদলি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচজন পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমীর খসরু-এর স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশটি সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

নতুন আদেশ অনুযায়ী গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে আদাবর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে বদলি করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে (ডিবি) সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে দারুস সালাম থানার পরিদর্শক (অপারেশন) কাজী আব্দুল খালেককে হাতিরঝিল থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মীর মো. সাজ্জাদ হোসেনকে পাঠানো হয়েছে গোয়েন্দা বিভাগে।

এছাড়া নিউমার্কেট থানার পরিদর্শক (অপারেশন) সজীব কুমার বাড়ৈকে কদমতলী থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এই বদলি করা হয়েছে, যাতে মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হয়। তবে আদেশে পৃথকভাবে কোনো কারণ উল্লেখ করা হয়নি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন