বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আনোয়ারা বিএনপিতে প্রতিযোগিতা তুঙ্গে: বিভিন্ন পদে জমা পড়ল জীবনবৃত্তান্ত

আনোয়ারা বিএনপিতে প্রতিযোগিতা তুঙ্গে: বিভিন্ন পদে জমা পড়ল জীবনবৃত্তান্ত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‎চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন আনোয়ারা উপজেলা বিএনপির কমিটি গঠনে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের লক্ষ্যে শুরু হওয়া জীবনবৃত্তান্ত জমা কর্মসূচিতে ব্যাপক সাড়া ফেলেছে।

এতে মোট একশ দুই  জন নেতাকর্মী বিভিন্ন পদে তাদের জীবনবৃত্তান্ত  জমা দিয়েছেন। তাদের মধ্যে আহবায়ক পদে চৌদ্দ জন,সদস্য সচিব পদে এগার জন,সিনিয়র যুগ্ম আহবায়ক পদে ছয় জন,যুগ্ন আহবায়ক পদে আটচল্লিশ  জন ও সদস্য পদে তেইশ জন তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

‎গত সোমবার ( ২৫ আগস্ট) দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া ও সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎প্রথম ধাপ শুরু হয়েছিল ৭ জুলাই। নেতাকর্মীদের আগ্রহে তা দ্বিতীয় ধাপে ১১ থেকে ১৪ জুলাই এবং শেষ ধাপে ১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। তিন দফা কর্মসূচি শেষে বিপুলসংখ্যক আবেদনপত্র জমা পড়ায় আনোয়ারা উপজেলা বিএনপির  এখন কার্যত নেতৃত্বের দৌড় শুরু হয়েছে।

‎দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে আবেদনকারীদের পূর্ণাঙ্গ নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তবে কোনো নেতাকর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ বা গুরুতর অভিযোগ থাকলে ৩১ আগস্টের মধ্যে প্রমাণসহ লিখিত অভিযোগ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

‎এই পর্যন্ত আহবায়ক পদে মাস্টার মো: রফিক, মো: সরোয়ার হোসেন, জাগির আহমদ, মো: মোজাম্মেল হক,মোস্তাক আহমদ,আবুল মইয়ুম চৌধুরী ছোটন,লুৎফর এনাম চৌধুরী টিটু,মো: রফিক ডিলার, মো: আবুল কাশেম, মো: আবু ছাদেক,আবু নঈম উদ্দীন  চৌধুরী, হারুনর রশীদ চৌধুরী, মোহাম্মদ হাছান চৌধুরী ও জিয়া উদ্দিন আহমদ। অপর দিকে সদস্য সচিব পদে গাজী মো: ফোরকান,দিল মোহাম্মদ মঞ্জু, ফরিদ উদ্দিন খান মিল্টন, ফেরদৌসুর রহমান,মো: ইউসুফ, আক্তারুজ্জামান, মো: নাসির উদ্দীন চৌধুরী, মো: নজরুল ইসলাম, এ্যাড: মো: লোকমান শাহ,নিজাম উদ্দিন, এম মনসুর উদ্দিন। সিনিয়র যুগ্ম আহবায়ক পদে মো: বদরুল হক চৌধুরী, মো: নুরুল আলম,হাজী নুরুল আবছার, সালাউদ্দিন সুমন,মো: তৌহিদুল ইসলাম,মো: ইউসুফ মাস্টার ইউসুফ।  যুগ্ম আহবায়ক পদে মো: লোকমান, আহমদ আকবর হোসেন, মো: ছাদেক,জাহেদুল ইসলাম কনক চৌধুরী, মো: নুরুল আলম,আব্দুর রহিম শাহ,মো: নেছার উদ্দিন, মো: আবু বক্কর, ছৈয়দুল হক ছৈয়দ, মো: হাছান,মো: নুরুল ইসলাম, মোহাম্মদ তারেক মেম্বার, মোহাম্মদ আমিনুল ইসলাম, মোজাম্মেল হক চৌধুরী, মোহাম্মদ জামাল উদ্দিন, মো: ইব্রাহিম, আব্দুল্লাহ আল মামুন,আবু সালেহ,মো: সাইফুদ্দিন দস্তগীর, মো: তৈয়ব আলী, আব্দুর রহিম, নুরুল আলম চৌধুরী টিপু,মো: ইদ্রিস, মো: আরমান আলী চৌধুরী, মো: ইলিয়াছ,মো: ইউসুফ আলী, এম, এ রহিম, আব্দুল গফুর, আজিজুল হক,জাহাঙ্গীর আলম,জসিম উদ্দিন, সাইফুদ্দিন সিদ্দিকী, আবুল হাশেম,মোহরম আলী, মো: আব্দুর রহিম, আব্দুল আজিজ, এম মোরশেদ আলী, নিজাম উদ্দিন, লিয়াকত আলী, মামুন খান,ইসমাইল হোসেন তালুকদার, আব্দুর রহমান, মু: ইলিয়াস আজিম,আব্দুল মাবুদ, মো: ওমর ফারুক, মো: জামাল উদ্দিন, আব্দুর রহিম, নুরুল হুদা,সদস্য পদে  নূরু মোহাম্মদ, মোহাম্মদ মোস্তাক,নুরুল ইসলাম মেম্বার, ফেরদৌসুর রহমান, নুর মোহাম্মদ, আব্দুল মোতালেব, মো: জাহাঙ্গীর আলম,মো: এস্তেফিজ উদ্দিন রানা,কাজী আবু জাহেদ, আবুল কালাম আজাদ, আসরাফ আলী,মো: জসিম উদ্দিন, কেরামত আলী মেম্বার, সাবিল আহমদ সাব্বির, মাহাতাবুর রহমান, মো: সেলিম উদ্দিন, মো: মাহবুবুর রহমান, মো: আনোয়ার, মো: জাহাঙ্গীর আলম, আজিজুল হক, মো: মিজানুর রহমান, কায়সার আহমদ টিপু ও মো: সিরাজ প্রমুখ।

‎আনোয়ারা উপজেলা বিএনপির কমিটি সম্পর্কে জানতে চাইলে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, আনোয়ারা উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনে যাঁরা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন তাদের সবকিছু যাচাই-বাছাই চলছে।আমি আশাকরি দলের জন্য যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছে তারাই আনোয়ারা উপজেলা  বিএনপির নতুন নেতৃত্বে আসবে।

‎অপরদিকে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন বলেন, অতীতের রাজনৈতিক কাজের মূল্যায়ন অবশ্যই হবে। যারা খুনি শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে শহীদ জিয়ার আদর্শকে বিগত দিনে অক্ষুণ্ণ রেখে ছিল তাদেরকেই নতুন কমিটিতে মূলয়ায়ন করা হবে ইনশাআল্লাহ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন