বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আখাউড়া শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন 

আখাউড়া শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আখাউড়া শান্তিবন মহাশ্মশানের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

একই সঙ্গে দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দখলের ইন্ধনদাতা হিসেবে অভিযোগ ওঠা জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সচেতন এলাকাবাসী ও হিন্দু সম্প্রদায়ের আয়োজনে আখাউড়া পৌর মুক্তমঞ্চে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে শত শত নারী-পুরুষ পৌরশহরের সড়কবাজারে সমবেত হয়ে মুক্তমঞ্চের সামনে মানববন্ধন রচনা করেন।

পরে সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং হিন্দু সম্প্রদায়ের লোকজন এতে একাত্মতা প্রকাশ করলে মানববন্ধনটি দীর্ঘায়িত হয়ে সড়কবাজার থেকে রেলস্টেশন পর্যন্ত বিস্তৃত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন রাধামাধব আখড়া ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, লোকনাথ সেবাশ্রম ও শান্তিবন মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি হীরালাল সাহা, লোকনাথ সেবাশ্রমের পূজারী আশীষ ব্রহ্মচারী, জেলা হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট জয় লাল শীল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব সাংবাদিক প্রবীর চৌধুরী রিপন, সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপি নেতা মনতাজ মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদ আহমদ ভূঁইয়া, ডা. ভজন দেব,ডা. পলাশ মজুমদার, প্রভাষক সুভাষ দাস, দুলাল ঘোষ জয়সহ অনেকে। বক্তারা আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে মহাশ্মশানের জায়গা উদ্ধারের আল্টিমেটাম দেন।

নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন কার্যকর উদ্যোগ না নিলে আসন্ন শারদীয় দুর্গোৎসব বন্ধ রাখার হুঁশিয়ারি দেন তারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন