বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মানুষের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখবে জামায়াত: অধ্যক্ষ রফিক

মানুষের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখবে জামায়াত: অধ্যক্ষ রফিক
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তরজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেছেন, “আগস্ট বিপ্লবের পর জামায়াতের কর্মীরা যেভাবে মন্দির-প্যাগোড়া পাহারা দিয়ে অশুভ চক্রের চক্রান্ত নস্যাৎ করেছিল, তেমনি আগামী দিনে জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রের সকল মানুষের জানমাল রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।”

তিনি আরও বলেন, “যখন দেশে যাকাতভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু হবে, তখন সমাজে আর্থিক বৈষম্য থাকবে না।”

গতকাল (২৬ আগস্ট) হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাটহাজারী উপজেলা আমীর ও চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সচিব ও জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল মালেক চৌধুরী এবং উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুদ্দিন চৌধুরী।

দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আমীর মুহাম্মদ ওসমানের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি আজিম উদ্দীন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন— উপজেলা বায়তুলমাল সেক্রেটারি এমরান হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা সভাপতি এস. এম. রাশেদ, আইন ও সমাজকল্যাণ সেক্রেটারি মো. ইসহাক, ইসলামী ছাত্রশিবির হাটহাজারী পূর্ব জোন সভাপতি আব্দুল করিম, ইউনিয়ন বাইতুলমাল ও মিডিয়া সেক্রেটারি নুরুল আলম পারভেজ, যুব ও ক্রীড়া সেক্রেটারি জসিম উদ্দিন, প্রবাসী সংগঠক সাব্বির আহমেদ ও সাইফুল্লাহ খান।

সমাবেশে জামায়াতের প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, “বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে হলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। আল্লাহর আইন ও সৎ মানুষের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করতে হবে।”


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন