বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

পারকি পর্যটন কমপ্লেক্স উন্নয়ন কাজ পরিদর্শনে পর্যটন উপদেষ্টা

পারকি পর্যটন কমপ্লেক্স উন্নয়ন কাজ পরিদর্শনে পর্যটন উপদেষ্টা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‎আগামী ডিসেম্বরের মধ্যে পারকি সমুদ্র সৈকতে নির্মাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়,বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দীন। পারকি পর্যটন কমপ্লেক্স এর বিভিন্ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

‎বুধবার (২৭ আগষ্ট) সকাল ১১টায় চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকত এবং পারকি সৈকতে চলমান উন্নয়ন প্রকল্প পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন,কাজের মান নিয়ে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা আমাকে অবগত করবেন,পানি সমস্যাসহ নানান কারণে পারকি সমুদ্র সৈকতে নির্মাধীন পর্যটন কমপ্লেক্সের কাজে ধীরগতি দেখা দেয়। আমি এই প্রকল্পের সাথে জড়িত সকল ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছি তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পের সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।

‎এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, পারকি সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্স প্রকল্পটি একটি সম্ভাবনাময় প্রকল্প।এই ক্ষেত্রে স্থানীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।সাথে সাথে এই অঞ্চলের ট্যুরিস পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের ভূমিকার বিষয়ে জোর দেন তিনি।

‎এসময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের বর্তমান চেয়ারম্যান হলেন সায়েমা শাহীন সুলতানা,প্রকল্প পরিচালক মাজেদুর রহমান,আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য যে,পারকি সমুদ্রসৈকত আধুনিকায়নের লক্ষ্যে ২০১৮ সালে ১৩ দশমিক ৩৬ একর জমিতে ৬২ কোটি টাকা বরাদ্দ নিয়ে শুরু হয় অত্যাধুনিক বিশ্বমানের পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজ। প্রকল্প বাস্তবায়নের মেয়াদ দিল দুই বছর। ২০২০ সালের নভেম্বরে মেয়াদ শেষ হয়ে গেলেও তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ২০ শতাংশ কাজও শেষ করতে পারেনি। ফলে দ্বিতীয় দফায় নির্মাণকাজের মেয়াদ বাড়ানো হয় ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত। আর বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৭১ কোটি ২৫ লাখ টাকায়। কিন্তু মেয়াদ ও বরাদ্দ দুইটি বাড়িয়েও কাজের ধীরগতির কারণে ২০২৫ সাল পর্যন্ত কাজ শেষ করতে না পারায় পুনরায় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে প্রকল্প বাস্তবায়ন কর্তৃপক্ষ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন