বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অখন্ড বিজয়নগর রক্ষার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে এক ভিক্ষুক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগষ্ট সোমবার সকাল ১০ টাই বিজয়নগর উপজেলার চান্দুরায়  বিজয়নগরের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মূখ্য সংগঠক মো: আতাউল্লাহ, এনসিপির বিজয়নগর উপজেলার উপজেলা প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল ইসলাম, এনসিপির জেলা কমিটির সদস্য জয়ন্তী বিশ্বাস, বিএনপি নেতা রাষ্ট্র মিয়া প্রমুখ।

এ ছাড়াও বিজয়নগর উপজেলার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন। অখন্ড বিজয়নগর রক্ষার দাবিতে নির্বাচন কমিশনে শুনানিতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো: আতাউল্লাহ ও অন্যান্য নেতাকর্মীদের উপর বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা ও তার সহযোগীদের অতর্কিত হামলার প্রতিবাদে এবং তার শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন তারা। 

সমাবেশে আতাউল্লাহ বলেন, আগামী তিন দিনের মধ্যে রুমিন ফারানাকে গ্রেফতার করতে হবে অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আমরা চাই বিজয়নগর উপজেলা একটি আলাদা আসন আমাদের এ দাবী এখন গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। আমরা কোন চক্রান্তকারীর কাছে মাথা নত করব না। নির্বাচন কমিশনার আমাদের বক্তব্য শুনেনি আমরা মনে করি এই নির্বাচন কমিশনার একটি আজ্ঞাবহ কমিশনে পরিণত হয়েছে। 

এছাড়াও তিনি বলেন, নির্বাচন কমিশনে আমার উপর হামলা করা হয়েছে আমি এ হামলার বিচার চাই।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন