কসবায় পিস্তলসহ যুবক গ্রেফতার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১টি এয়ার পিস্তলসহ ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৩ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটের দিকে কসবা থানা পুলিশ অভিযান পরিচালনা করে পিস্তল উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি হলেন- কসবার মইনপুর এলাকার লিটন মিয়ার ছেলে হাবিবুর রহমান প্রকাশ রহিম (২৫)। কসবা থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন