বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ 

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ জব্দ 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কক্সবাজারের মহেশখালীতে ১ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করেছে কোস্ট গার্ড। 

রবিবার (২৪ আগস্ট)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া মিজ্জিরপাড়া সংলগ্ন এলাকায় সন্ত্রাসীদের আস্তানায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন সন্ত্রাসীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ ফেলে বিক্ষিপ্তভাবে পালিয়ে যায়। 

পরবর্তীতে কোস্ট গার্ড আভিযানিক দল উক্ত এলাকায় তল্লাশী করে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। 

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেঃ কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন