বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নভেম্বরের মধ্যে আমরা তারেক রহমানকে কাছ থেকে দেখতে পারবো: এ্যানি 

নভেম্বরের মধ্যে আমরা তারেক রহমানকে কাছ থেকে দেখতে পারবো: এ্যানি 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা কাছ থেকে দেখতে পারবো। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলা জটিলতা রয়েছে। খুব একটা সমস্যা তার আসার ক্ষেত্রে নেই। নভেম্বরের মধ্যে আমরা তাকে দেখতে পারবো, ইনশাআল্লাহ।

রোববার লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ্যানি বলেন, তারেক রহমান আগামী নির্বাচনের পর দেশ পরিচালনার জন্য পরিকল্পনা তৈরি করছেন। তিনি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন।

এ্যানি আরও বলেন, “তারেক রহমান দেশে আসবেন। দেশে আসার আগে তিনি কী কী পরিকল্পনা করবেন, দুর্নীতিরোধে কী পদক্ষেপ নেবেন, এবং সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায়—এসব নিয়ে পরিকল্পনা করছেন। আমরা যদি দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে জনগণ বলবে বিএনপিও হাসিনার মতো কাজ করছে না। এ কারণে তারেক রহমান ১৮০ দিন এবং ৩৬৫ দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করছেন।”

তিনি আরও বলেন, “কিছু আইনি জটিলতা থাকলেও তা খুব বড় কোনো সমস্যা নয়। ইনশাআল্লাহ, আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছ থেকে দেখতে পারবো।”

কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন