বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।

‎রবিবার (২৪ আগষ্ট) বেলা ১২টায় আটককৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (২৩ আগষ্ট) দিবাগত রাতে আনোয়ারার বটতলী থেকে তাদের আটক করা হয়।

‎আটককৃতরা হলেন, উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকার ফজ্জা বর বাড়ীর মো. আবুল কালামের পুত্র মোঃ নাঈম প্রঃ পেজা (২০) ও ইউসুফের বাপের বাড়ীর আহমদ নুরের স্ত্রী হাসমন আক্তার প্রঃ ফুতু (৩৫)।

‎থানা সূত্রে জানা যায়, শাহাজাহান (২১),মোঃ নাঈম প্রঃ পেজা (২০), ওমর ফারুক (২৪) ভোক্তভোগী কিশোরীকে গত বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার (২২ আগষ্ট) রাত আড়াইটা পর্যন্ত আনোয়ারার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া ডিউরি রাস্তার মাথায় বিলের পাশে বাউন্ডারী ওয়ালের পরিত্যক্ত টিনশেড ঘরে আঁটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। 

পরবর্তীতে আটককৃত হাসমন আক্তার প্রঃ ফুতু (৩৫) ভোক্তভোগীর পরিধানের কাপড়চোপড় ধৌত করে ধর্ষণের আলামত বিনষ্ট করে এবং ব্যাথানাশক ঔষধ সেবন করিয়ে ঘটনা প্রকাশ না করতে প্রলোভন এবং ভয়ভীতি দেখায়।

‎বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, "খবর পেয়ে অভিযুক্ত দু'জনকে আটক করে আদালতে পাঠানো হয়। এবং বাকিদের আটক করতে অভিযান চলমান রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন