বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

প্রাইভেটকারে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত একই পরিবারের ৪ জন

প্রাইভেটকারে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত একই পরিবারের ৪ জন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কুমিল্লায় চলন্ত প্রাইভেটকারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়ার ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ কুমিল্লার পুলিশ সুপার খাইরুল আলম ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুমিল্লার বরুড়া উপজেলার পয়েল গাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওমর আলী (৮০), তার স্ত্রী নুরজাহান বেগম (৬৫), দুই ছেলে আবুল হাসেম (৫০) ও আবুল কাশেম (৪৫)। বড় ছেলে আবুল হাসেম গাড়িটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ওই চারজন হোটেল নূরজাহানে এসে খাওয়া দাওয়া করেন। সেখান থেকে কুমিল্লা শহরের দিকে প্রাইভেট কারে করে যাচ্ছিলেন। এ সময় ইউটার্নের কাছে এলে কাভার্ডভ্যানটির মুখোমুখি হয় প্রাইভেট কারটি। কাভার্ডভ্যানের চালক প্রাইভেট কারটিকে বাঁচাতে কড়া ব্রেক করলে সেটি উল্টে প্রাইভেট কারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রীদের সবার মৃত্যু হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন