নবীনগরে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত ৭ জন শিক্ষক ও কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, প্রধান শিক্ষক কাওসার বেগম, সহকারী প্রধান শিক্ষক মোঃ ওয়াজেদ উল্লাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা।
সভাপতির বক্তব্যে ইউএনও রাজীব চৌধুরী বলেন, “শিক্ষকরা সমাজ গঠনের কারিগর। তাঁদের অবদান প্রজন্মের পর প্রজন্ম স্মরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথি মো. আরিফুল ইসলাম বলেন, “অবসরপ্রাপ্ত শিক্ষকরা শিক্ষার আলো ছড়িয়ে সমাজে অমূল্য অবদান রেখেছেন। তাঁদের কর্মপ্রয়াসেই আজকের প্রজন্ম আলোকিত হচ্ছে।
পরে বিদায়ী শিক্ষক-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।