নেশাগ্রস্ত অবস্থায় আটক, মোবাইল কোর্টে ৪ যুবকের ৭ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী চার যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট ২০২৫) দুপুর ২টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত হাটহাজারী উপজেলার মুহুরীরহাট বটতল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।
অভিযান চলাকালে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করার অপরাধে চারটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাদের প্রত্যেককে ৪০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—
১) মোঃ নাছির (২৮), পিতা মৃত আবুল কাশেম, সাং- মুহুরীরহাট, মির্জাপুর, হাটহাজারী।
২) ইন্দ্রজিত সরকার (২৩), পিতা ঘোপী মন সরকার, সাং- রাউজান, চট্টগ্রাম।
৩) মোঃ সাকিব (২৫), পিতা আলী আহমদ, সাং- আলীপুর, হাটহাজারী।
৪) মোঃ রাজীব (২২), পিতা আব্দুল মোতালেব, সাং- ফতেপুর রেল স্টেশন, হাটহাজারী।
অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, “জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
এদিকে স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে নিয়মিত নজরদারি ও অভিযানের বিকল্প নেই। তারা আরও বলেন, এ ধরনের শাস্তি অন্যদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে।
দৈএনকে/ জে .আ