কাভার্ড ভ্যান-পিকআপ সংঘর্ষে পাঁচ মাছ ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রাম নগরের সিটি গেইট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের সঙ্গে দ্রুতগামী পিকআপের সংঘর্ষে পাঁচ মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এদের মধ্যে তিনজনই সীতাকুন্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজারদার হাট জেলে পাড়ার বাসিন্দা।
তারা হলেন, মৃত হরি কমল দাশের পুত্র রণি দাশ (৪০), বালি দাশের পুত্র আকাশ দাশ (২৬), কালা বাশি দাশের পুত্র অজিদ দাশ (৪০), জুয়েল দাস (১৮) ও মো. সোহাগ (৩২)।
একই পাড়ার এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে চমেক হাসপাতালে ভর্তি আছেন তারা হলেন, মিলন দাশের পুত্র দিপু দাশ ও গোরঙ্গ দাশের পুত্র সুবল দাশ।
সোমবার (১৮ আগস্ট) ভোর ৪টা ৫৫ মিনিটে নগরের আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তিনজনই ফৌজদারহাটে জেলপাড়ার বাসিন্দা। চট্টগ্রামে সীতাকুন্ডের ফৌজদারহাট এলাকা থেকে পিকআপ ভ্যানটি নগরের মাছের আড়ত ফিশারি ঘাটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুজন।
ফৌজদারহাট জেলে পাড়ার সদ্দার নির্মল দাশ বলেন, জেলেরা সাগরে মাছ না পাওয়ার কারনে পাঁচ মাছ ব্যবসী চট্টগ্রামের মাছের আড়ত ফিশারি ঘাট থেকে মাছ এনে বিক্রয় করেন তারা। প্রতি দিনের মতো ভোর রাতে মাছের আড়ত ফিশারি ঘাটে যাওয়ার পথে দুর্ঘটনায় শিকার হয়। নিহত আহত পাঁচ জনই আমাদের জেলে পাড়ার মাছ ব্যবসয়ী। নিহত তিনজন খুবই দরিদ্র।