বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বিজয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা চেষ্টা

বিজয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা চেষ্টা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা, কানে ও হাতে দাড়ালো অস্ত্রের আগাতে হত্যার চেষ্টায় গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। 

শনিবার রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামের মৃত খলিল মিয়ার স্ত্রী সাহেরা খাতুন (৭০) কে ঘরে একা পেয়ে জোর করে ঘরে ঢুকে গলায় ও কানে থাকা স্বর্ণের জিনিস নেওয়ার জন্য হামলা করলে হাত, কান, গলা কেটে গুরুতর আহত হয়। 

এসময় তাহার শরিরে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ চিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সাহেরা খাতুন কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। 

ভিকটিম পরিবারের অভিযোগ, তাদের বাড়িতে কাজ করা আপছার আলীর ছেলে আলম মিয়া পূর্ব পরিচিত হিসেবে শনিবার এশার নামাজের পরে বৃদ্ধা মহিলা একা ঘরে আছে খবর পেয়ে বাড়িতে গিয়ে ডাকাডাকি করলে পরিচিত হিসেবে সে দরজা খুলে দিলে হামলা চালিয়ে গুরুতর আহত করে গলায় ও কানে থাকা স্বর্ণের জিনিসপত্র চিনিয়ে নিয়ে পালিয়ে যায়। চিকিৎসাধীন ভিকটিম মহিলার চিকিৎসায় শতাধিক সেলাই করা হলেও এখনো আশঙ্কা মুক্ত নন বলে মহিলার ছেলে হাজী মিজানুর রহমান জানান।

এসময় ভিকটিম মহিলার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে মহিলাকে উদ্ধার করে তাহার কাছ থেকে আলম হামলা করেছে বলে জানতে পারে পাড়াপ্রতিবেশীরা।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েছি। ভিকটিমের পরিবার থেকে অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন