ফেসবুকের দ্বন্দ্বে ঘন্টাব্যাপী সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

ফেসবুকে কথা কাটাকাটির জেরে দুই গোষ্ঠীর আধিপত্য নিয়ে বিজয়নগর উপজেলায় ঘন্টাব্যাপী মারামারিতে অর্ধ শতাধিক আহত হয়েছে।
১৬ আগস্ট শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই মারামারিতে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়। তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরষপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের দুই যুবকের মধ্যে ফেসবুকে কথা কাটাকাটিকে কেন্দ্র করে গত ১৪ আগস্ট মৃত সুরত আলীর ছেলে আরজু মিয়া ও তাহার মেয়ে আকলিমা বেগমের উপর অতর্কিত হামলাকে কেন্দ্র করে দুই দিন যাবত এলাকায় উত্তেজনা বিরাজ করলে ১৬ আগস্ট সকাল সাড়ে দশটায় পাাঠান বাড়ি ও ঐক্কি বাড়ির কয়েকশত লোকজন রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে।
আশেপাশের গ্রামের লোকজনের সহযোগিতায় ঘন্টাখানেক পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, মারামারির খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে বিজয়নগর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন পুলিশের নিযন্ত্রণে রয়েছে। পরবর্তী যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ রয়েছে।