বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সীতাকুণ্ডে পুরাতন জাহাজের মালামালের দোকানে ভয়াবহ আগুন

সীতাকুণ্ডে পুরাতন জাহাজের মালামালের দোকানে ভয়াবহ আগুন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের, মাদামবিবি হাট, চেয়ারম্যান ঘাটা এলাকায় কামাল মার্কেটে পুরাতন জাহাজের মালামালের প্রায় ২০-২৫টি দোকান ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। 

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পাশে কামাল মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রাত নয়টার দিকে,কামাল মার্কেটের একটি দোকানের বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। 

এতে মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।এতে প্রায় কামাল মার্কেটসহ আশেপাশে ২০ থেকে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। 

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন, পাঁচ কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরাতন জাহাজ সংশ্লিষ্ট দোকান হওয়াতে অধিকাংশ দোকানে গ্যাস ও অক্সিজেন সিলিন্ডার ভর্তি বোতল থাকার কারণে আগুন জ্বলবার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

খবর পেয়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য রওনা দিলে মহাসড়কে তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে যেতে সময় লাগে। পরে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছুই জানা যায়নি বলে উক্ত বিষয়টি নিশ্চিত করেন কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আল মামুন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন