মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সীতাকুণ্ডে সাগর উপকূল ভেসে এলো অর্ধ গলিত লাশ 

সীতাকুণ্ডে সাগর উপকূল ভেসে এলো অর্ধ গলিত লাশ 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাংলাবাজার সাগর উপকূল এলাকা থেকে অর্ধ গলিত একটি লাশ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১২ আগস্ট)দুপুর ১২টার দিকে স্থানীয়রা কেওড়া বাগানের ভিতর একটি অর্ধ গলিত লাশ জোয়ারের পানিতে ভাসতে দেখতে পেয়ে বিষয়টি কুমিরা নৌ-পুলিশকে জানায়। 

খবর পেয়ে,ঘটনাস্থলে গেলে সে সময় বেশি জোঁয়ার থাকায় লাশটি উদ্ধার করা সম্ভাব হয়নি। পরে বিকাল সাড়ে ৫টার দিকে গাউসিয়া কমিটি বাংলাদেশ -সীতাকুণ্ড মানবিক টিম শাখার সহযোগিতায় লাশটি উদ্ধার করা হয়। 

সুরতহাল রিপোর্ট পরবর্তী ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। লাশটির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে বলে বিষয়টি নিশ্চিত করেন কুমিরা নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর।

উদ্ধার কাজে সহযোগিতায় ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ - সীতাকুণ্ড মানবিক টিম লিডার মোহাম্মদ নুর উদ্দীন ও মোহাম্মদ রমজান আলী নাসির। সদস্য, মো. মিলন হোসেন অমি, মো. তুহিন, মো. জাহেদ, মো.রায়হান, মো. তানভীর, মো.শাওন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন