চন্ডিপুরে ছিনতাই: অপু ও তার সহযোগী শাহজাহান গ্রেফতার

গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন
রামগঞ্জে ছিনতাই মামলার আসামী জিয়াউর রহমান ওরুপে বুলেট অপু ও তার সহযোগী শাহজাহান নামে দুই জনকে আটক করছে পুলিশ।
সোমবার রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ হাজিগঞ্জ সড়কে অবস্থিত সেন্দ্রা পেট্রল পাম্পের পাশের দোকান থেকে তাকে আটক করা হয়।।
বুলেট অপুর জবানবন্দি অনুযায়ী রাতে অভিযান চালিয়ে আরেক আসামি শাহজাহানকে আটক করে রামগঞ্জ থানার পুলিশ।
আটককৃত অপু ও তার সহযোগী গত ৩০ শে জুলাই রাতে চন্ডিপুরের বয়রা বাজারের কাছে চন্দন মজুমদার নামে এক ব্যাবসায়ীর কাছ থেকে একটি মোটরসাইকেল ও নগদ ৪ লক্ষ টাকা সহ তিনটি মোবাইলফোন ছিনতাই করে গা ঢাকা দেয়।
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন