মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে নবীনগর প্রেসক্লাবের মানববন্ধন

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে নবীনগর প্রেসক্লাবের মানববন্ধন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নির্ভীক সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর ১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি এবং সঞ্চালনা করেন সাংবাদিক শাহনূর খান আলমগীর।

এসময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, সাইদুল আলম সোরাফ, সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিয়াল হাসান রিয়াজ, সাংবাদিক আবু কাউছার, এম কে জসিম উদ্দিন, রিপোটার্স ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শরিফসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলার বিভিন্ন ক্লাবের সদস্যরা।

বক্তারা বলেন, তুহিন ছিলেন একজন সৎ ও সত্যনিষ্ঠ সংবাদকর্মী, যিনি দীর্ঘদিন নানা চাপ ও হুমকি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছেন। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে, যা মুক্ত সাংবাদিকতার ওপর এক নির্মম আঘাত।

তারা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, তুহিন হত্যার বিচার প্রক্রিয়া বিলম্বিত হলে দেশব্যাপী সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন