মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

লক্ষ্মীপুরে ২৯২ প্রাথমিকের লাইব্রেরি কর্ণারের জন্য বই বিতরণ

লক্ষ্মীপুরে ২৯২ প্রাথমিকের লাইব্রেরি কর্ণারের জন্য বই বিতরণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ গড়ে তুলতে পৃথিবীর সকল জ্ঞানগুলোকে এদেশে নিয়ে আসতে হবে। বাংলাদেশ তখন প্রযুক্তি, শিক্ষা ও বিজ্ঞান দিয়ে পৃথিবী শাসন করার সক্ষমতা রাখবে।

‎লক্ষ্মীপুর জেলায় ২৯২ প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কর্ণারের জন্য প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের বই বিতরণ করা হয়েছে। প্রত্যেক স্কুলে ১০ হাজার টাকার ১০৪টি বই বরাদ্দ দেয়া হয়।

‎আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর জেলায় ২৯২ প্রাথমিক স্কুলে লাইব্রেরি কর্ণার করতে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এ টাকা খরচ হয়। এছাড়াও জেলার ৪ টি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়গুলোয় পৌরসভার উন্নয়ন তহবিলের টাকা থেকে প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের জন্য এ টাকা বরাদ্দ করা হয়। লক্ষ্মীপুর জেলায় ৭৩২ টি স্কুলে পর্যায়ক্রয়ে লাইব্রেরি কর্ণার করা হবে।

‎আয়োজনে উপস্থিত অতিথিরা শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বই পড়ার মধ্য দিয়ে শিশু কিশোররা দেশ গড়ে তুলতে পারে। বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সুন্দর দেশ গড়ে তুলতে পৃথিবীর সব জ্ঞানগুলোকে এদেশে নিয়ে আসতে হবে। বাংলাদেশ তখন প্রযুক্তি, শিক্ষা ও বিজ্ঞান দিয়ে পৃথিবী শাসন করার সক্ষমতা রাখবে। এ সময় শিশুদের মোবাইল আসক্তি কমাতে ও বই পড়ায় আগ্রহী করতে এ লাইব্রেরি কর্মসূচি নেয়া হয়েছে বলে জানান অতিথিরা।

‎জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আকতার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) সম্রাট খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সুরাইয়া আক্তার লাকী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ। সভা পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন