মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
Natun Kagoj

জুলাই আন্দোলনের মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপি নেতাকর্মী

জুলাই আন্দোলনের মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপি নেতাকর্মী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই আন্দোলন কারো একক দায়-দায়িত্ব বহন করে না। এ আন্দোলনের মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপির নেতাকর্মী।

মঙ্গলবার (৫আগষ্ট) বিকালে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র‍্যালি শেষে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

এরআগে গণঅভ্যুত্থানের বর্ষপূতি উপলক্ষ্যে সদর উপজেলা পশ্চিম (বিএনপি) আয়োজনে দালাল বাজারে বিজয় র‍্যালি হয়।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, বিগত ১৭বছর যাবত বিএনপি স্বেরাচারবিরোধী আন্দোলন-সংগ্রাম করেছে। বহু নেতাকর্মী জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছে। গুম-খুন হয়েছে, অনেকেই পঙ্গুত্ববরণ করেছে। তবে আমাদের নেতাকর্মীরা পালিয়ে যায় নি। যখন যে কর্মসূচি দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করেছে। ২৪শের জুলাই আন্দোলনের শেষ পর্যায়ে শেখ হাসিনার পতন হয়েছে। আর এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ছাত্র-জনতা, এদেশের সাধারণ মেহনতী মানুষ। এ আন্দোলন কারো একক দায়-দায়িত্ব বহন করে না। এ আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করেছে বিএনপির নেতাকর্মী। 

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্য সচিব কামরুজ্জামান সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক রাব্বি এলাহী জহির, যুগ্ম আহবায়ক এড. জহিরুল আলম, মহিউদ্দিন পাটোয়ারী বিটু, জামাল হোছাইন, যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিন, এমএ মমিন, জাকির হোসেন, আমির আহমেদ রাজু, ছাত্রদল নেতা আবদুল মজিদ প্রমুখ। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন