সোমবার, ১৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ ঈদে শ্রমিকদের সুবিধার্থে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি ঘোষণা দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ছাত্রীর রহস্যজনক মৃত্যু সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা; স্বপ্নভঙ্গ কোটি ভক্তের নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে, নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস দেশের ৫৩ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ১৪০০ পিস ইয়াবাসহ মহিলা গ্রেফতার

    ১৪০০ পিস ইয়াবাসহ মহিলা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের হাতে ১৪০০ পিস ইয়াবা সহ মোসাম্মৎ ফাতেমা বেগম (২৮) নামের এক মহিলা গ্রেফতার হয়েছে। 

    ২৩ মে শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে আউলিয়া বাজার টু হরষপুর রাস্তার খাটিংগা নামক স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে জিজ্ঞাসা ও তল্লাশি করলে এই ইয়াবা চালান পাওয়া যায়।

    গ্রেফতারকৃত মোসাম্মৎ ফাতেমা বেগম (২৮) উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মধ্য পাড়ার আব্দুর সাত্তার এর স্ত্রী ও একেই গ্রামের মোঃ নজরুল ইসলামের মেয়ে।

    বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই ফারুক আহমদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে আউলিয়া বাজার টু হরষপুর রাস্তায় ১৪০০ পিস ইয়াবা সহ মোসাম্মৎ ফাতেমা বেগম (২৮) গ্রেফতার করেন।

    এই বিষয়ে বিজয়নগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ পূর্বক পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।


    মহিউদ্দিন রুবেল, বিজয়নগর প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ