সোমবার, ১৬ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • র‌্যাবের নতুন মহাপরিচালক হলেন আহসান হাবীব পলাশ ঈদে শ্রমিকদের সুবিধার্থে পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি ঘোষণা দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের ছাত্রীর রহস্যজনক মৃত্যু সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা প্রধানমন্ত্রীর বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা; স্বপ্নভঙ্গ কোটি ভক্তের নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে, নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস দেশের ৫৩ খাল খনন কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • পঞ্চগড়ে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

    পঞ্চগড়ে ৫ দফা দাবিতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্প দ্রুত অনুমোদন ও ২০২৫ সালের জানুয়ারি হতে বকেয়া বেতন ভাতা প্রদান সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষকেরা। শনিবার দুপুরে শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা, কর্মচারীদের ব্যানারে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের এক পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

    এতে জেলার ৫ উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন। 

    এসময় হাফেজ মাওলানা সানাউল্লাহ, মাওলানা শেখ ফরিদ, মাওলানা বাকী বিল্লাহ, সাদিয়া আক্তার প্রমুখ বক্তব্য রাখেন। 

    মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সবাই নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের শিক্ষক, কেয়ারটেকার, কর্মকর্তা, কর্মচারী। আমাদের বেতন ভাতা দেয়া হয় ৫ হাজার টাকা মাত্র। তাও গত ৬ মাস ধরে বন্ধ। গত রোজার ইদে মানবেতর জীবনযাপন করেছি সন্তানদের নিয়ে। কেউ আমাদের কথা রাখেনি। আমাদের ৫ দফা দাবি হলো নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পটি দ্রুত অনুমোদন করে ঈদুর আযহার পূর্বে প্রকল্পের সকল জনবলের ৫ মাসের বেতন-ভাতা ও বোনাস দিতে হবে, প্রকল্পের জনবলকে তাদের পদ সহ রাজস্বভূক্ত করতে হবে, সপ্তম পর্যায়ের বিদ্যমান জনবলকে অষ্টম পর্যায় প্রকল্পে সয়ংক্রিয়ভাবে স্থানান্তর করতে হবে, কেয়ারটেকারদেরকে স্কেলভূক্ত বেতন প্রদান করতে হবে এবং শিক্ষকদের বেতন ভাতাদি সম্মানজনকহারে বৃদ্ধি করতে হবে। আগামী ঈদুল আজহার পূর্বেই আমাদের ৫ দফা দাবি মানা না হলে ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে বৃহৎ আন্দোলন গড়ে তুলে দাবি আদার করে ছাড়বো ইনশাআল্লাহ। 

    পরে তারা চৌরঙ্গী মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 


    পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ