রবিবার, ০৮ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা, চালু থাকবে জরুরি সেবা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিলল ৬ সাউন্ড গ্রেনেড ১৬ মার্চ শেষ কর্মদিবস, শুরু ঈদের ছুটি নারী-শক্তি ও সমতার প্রতীক: আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব জ্বালানি স্বস্তি: চট্টগ্রাম বন্দরে ১০ জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস আন্তর্জাতিক নারী দিবস: কমিউনিস্ট আন্দোলন থেকে বিশ্বব্যাপী মানহানির অভিযোগে নাসিরউদ্দিনের বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা আন্তর্জাতিক নারী দিবসে ৬ নারী পেলেন শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা এনআইডিতে যুক্ত হচ্ছে স্থানীয় ডাক নাম, ভোটার হওয়ার সুপারিশ বাধ্যতামূলক
  • ইতালি থেকে গাজা অবরোধ ভাঙতে নতুন ফ্লোটিলা রওয়ানা, শতাধিক কর্মী আটক

    ইতালি থেকে গাজা অবরোধ ভাঙতে নতুন ফ্লোটিলা রওয়ানা, শতাধিক কর্মী আটক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজার অবরোধ ভাঙার জন্য ইতালি থেকে আরও একটি ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

    ফ্লোটিলার একটি নৌযানে অবস্থান করা আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, বর্তমানে কয়েকটি জাহাজ গাজার দিকে অগ্রসর হচ্ছে। যদি কোনো জাহাজ গাজায় পৌঁছায়, তবে অবরোধ ভাঙার লক্ষ্য আংশিকভাবে সফল হবে। নৌযানগুলোর আইনজীবীরা ইসরায়েলের আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করছেন, যা জাতিসংঘের আন্তর্জাতিক আদালতে পাঠানো হবে।

    ফ্লোটিলার নতুন বহরে ৯টি নৌযান রয়েছে, যা এই মুহূর্তে গ্রিস উপকূলে অবস্থান করছে। অন্যদিকে, ইসরায়েলি নৌ কমান্ডোরা ইতিমধ্যেই ফ্লোটিলার অন্তত ২১টি জাহাজ আটক করেছে এবং দুই শতাধিক কর্মী-সামাজিক আন্দোলনকারীকে আটক করেছে। আটক ব্যক্তিদের শান্তিপূর্ণভাবে ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে, এবং পরে ইউরোপে পাঠানোর ‘ডিপোর্টেশন প্রক্রিয়া’ শুরু হবে।

    তবে গাজার জলসীমায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি জাহাজ প্রবেশ করেছে। ফ্লোটিলা জানিয়েছে, ইসরায়েলের বাধা তাদের মানবিক মিশন থামাতে পারবে না। বহরে থাকা জাহাজগুলো খাদ্য, পানি ও ওষুধ নিয়ে গাজার অনাহারে থাকা ফিলিস্তিনিদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

    বাংলাদেশি শহিদুল আলম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রুহি আক্তারও ফ্লোটিলায় অংশগ্রহণ করছেন। শহিদুল আলমের অবস্থান ‘কনশায়েন্স’ নামের একটি বড় জাহাজে, যা এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটক হয়নি।

    বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক আইনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অধিকার রয়েছে। ফ্লোটিলা যাত্রাপথ সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে এই মানবিক মিশনের স্বচ্ছতা বজায় রাখছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন