বুধবার, ২৯ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পুলিশি বাধায় আটকে এনসিপি, ‘মামলা না করে ফিরব না’ বললেন নাহিদ শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার এইচআরডব্লিউর প্রতিবেদন একপেশে ও পক্ষপাতদুষ্ট: চিফ প্রসিকিউটর শিল্পে গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: হাইকমিশনার ক্যান্টিনের খাবার, পরিচ্ছন্নতা ও সেবার মান যাচাই করলেন পর্যটনমন্ত্রী পেপ্যাল সেবা চালুর পথ খুলল বাংলাদেশ ব্যাংক ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীর সংখ্যা বাড়াতে ঢাকার আহ্বান লিটনের নেতৃত্ব, বিপিএল ও কোচিং স্টাফ—বিসিবি সভায় যেসব ইস্যু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে দীনেশ ত্রিবেদী
  • ঈদুল আজহায় রাজধানীর হাটের তালিকা প্রকাশ

    ঈদুল আজহায় রাজধানীর হাটের তালিকা প্রকাশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার রাজধানীতে মোট ২৬টি কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৩টি হাটে পশু কেনাবেচা হবে। দুই সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

    হাটগুলোর ইজারাদার নিয়োগের জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে পশুর হাট ব্যবস্থাপনায় প্রস্তুতি জোরদার করা হয়েছে।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১২টি অস্থায়ী হাটের পাশাপাশি সারুলিয়া স্থায়ী পশুর হাটে কোরবানির পশু বিক্রি হবে। অস্থায়ী হাটগুলোর মধ্যে পোস্তগোলা শ্মশানঘাট, শাহজাহানপুর, রহমতগঞ্জ, আফতাবনগর, শ্যামপুর-কদমতলী ট্রাকস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে হাট বসবে।

    এছাড়া গাবতলী স্থায়ী হাটের পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১২টি অস্থায়ী হাট বসানো হবে। এর মধ্যে মিরপুর, উত্তরা, বাড্ডা, বছিলা, দিয়াবাড়ি, ভাটারা ও আশপাশের বিভিন্ন খালি জায়গা ব্যবহার করা হবে।

    দুই সিটি করপোরেশন জানিয়েছে, ঈদুল আজহার ঘোষিত দিনসহ মোট পাঁচ দিন এসব হাটে পশু কেনাবেচা চলবে। তবে অতীতে দেখা গেছে, ইজারার শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের আগেই কিছু হাটে বেচাকেনা শুরু হয়ে যায়, যা নিয়ন্ত্রণে নজরদারি থাকবে বলে আশা করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন