সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ইস্টার সানডেতে ট্রাম্পের বিতর্কিত পোস্ট, ক্ষুব্ধ খ্রিষ্টান নেতারা

ইস্টার সানডেতে ট্রাম্পের বিতর্কিত পোস্ট, ক্ষুব্ধ খ্রিষ্টান নেতারা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরান যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করে গত ২ এপ্রিল। এর দুই দিন পর রুদ্ধশ্বাস অভিযানে ওই বিমানের পাইলট ও অপর ক্রু সদস্যকে উদ্ধার করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর স্পেশাল ফোর্স।

তাদের উদ্ধারের পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন। সেখানে ইরানকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করেন ট্রাম্প। আবার সেই পোস্টে আল্লাহর নামও নেন তিনি।

তিনি যেদিন পোস্টটি করেন সেদিন ছিল ইস্টার সানডে। যা খ্রিষ্টান ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ ও পবিত্র একটি দিন।

আর এমন দিনে দেশের প্রেসিডেন্ট হয়ে গালাগাল করায় তার ওপর ক্ষিপ্ত ও বিরক্ত হন খ্রিষ্টান নেতারা।

গতকাল রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়ালস্ট্রি জার্নাল। সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প যখন কুরুচিপূর্ণ পোস্টটি করেন তখন রিপাবলিকান সিনেটর এভং খ্রিষ্টান নেতারা হোয়াইট হাউজে যোগাযোগ করেন। তারা তাদের আপত্তির কথা জানিয়ে বলেন, ইস্টার সানডের দিন প্রেসিডেন্ট গালাগালি করছেন আবার আল্লাহর নাম নিচ্ছেন, যা তাদের কাছে শোভনীয় মনে হচ্ছে না।

ওইদিনের পোস্টে ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্প লিখেন, “উন্মাদ অবৈধ সন্তান, হরমুজ প্রণালি খুলে দিন। নয়ত আপনাদের নরকে বাস করতে হবে। সমস্ত প্রশংসা আল্লাহর।”


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন