সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

তেহরানের রাস্তায় সরকারের পক্ষে শক্ত বার্তা দিলো জনগণ

তেহরানের রাস্তায় সরকারের পক্ষে শক্ত বার্তা দিলো জনগণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ইরানের রাজধানী তেহরানে সরকার সমর্থনে একটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রোববার রাতে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর অনাস্থা প্রকাশ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে আলোচনার পরও ওয়াশিংটন কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি এবং ইরানের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির শর্তও বাস্তবায়ন করেনি।

সমাবেশে বক্তারা বলেন, কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখার প্রয়োজন থাকলেও যুক্তরাষ্ট্রের প্রতি “সম্পূর্ণ অবিশ্বাস” নিয়েই অগ্রসর হতে হবে।

অংশগ্রহণকারীদের একাংশ দাবি করেন, ইরান যুদ্ধকে ভয় পায় না এবং বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তেহরানের দাবির প্রতি সম্মান দেখানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

এ সময় তারা আরও দাবি করেন, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং মার্কিন স্বার্থসংশ্লিষ্ট দেশগুলো বর্তমানে তেহরানের চাপের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেন সমাবেশে অংশ নেওয়া অনেকে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন