শনিবার, ০১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম স্পারসো ও জুলাই স্মৃতি জাদুঘরে নতুন দায়িত্ব পেলেন দুই কর্মকর্তা মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নতুন ট্রাস্টি বোর্ড, চেয়ারম্যান তারেক রহমান রপ্তানি নীতিতে পরিবর্তন, ফ্রিল্যান্সার ও ই-কমার্স খাতে বাড়ছে সুযোগ ওয়ানডের নতুন অধিনায়ক লিটন দাস সিলেটে এনসিপির কর্মসূচির পথে হামলার অভিযোগ, ক্ষতিগ্রস্ত সারজিসের গাড়ি মানবপাচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, ভুয়া নিয়োগে কঠিন ব্যবস্থা: প্রতিমন্ত্রী ‘দেখি কত সন্ত্রাসী আছে এই সরকারের’, গোলাপগঞ্জে যাওয়ার ঘোষণা নাহিদ ইসলামের হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, বাড়ছে আক্রান্তের সংখ্যাও ঢাকায় পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর
  • ছোট পর্দার সাফল্যেই কি বড় পর্দায় বাধা অর্চনার?

    ছোট পর্দার সাফল্যেই কি বড় পর্দায় বাধা অর্চনার?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিনেত্রী অর্চনা পুরান সিং দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় কাজ করলেও বর্তমানে এক ভিন্ন ধরনের সংকটে পড়েছেন। ছোট পর্দায় তার সাফল্যই নাকি বড় পর্দায় এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে যুক্ত থাকার কারণে তার চলচ্চিত্র ক্যারিয়ারে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে।

    দুই হাজার উনিশ সালে তিনি এই শোতে যোগ দেন এবং খুব দ্রুতই দর্শকদের প্রিয় মুখ হয়ে ওঠেন। তবে এই জনপ্রিয়তার মূল্যও তাকে দিতে হয়েছে। অর্চনার ভাষ্য, শোয়ের ব্যস্ত শুটিং সূচির কারণে তিনি একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিতে বাধ্য হন। এমনকি একটি আন্তর্জাতিক প্রজেক্টও ছেড়ে দিতে হয়েছিল, যেখানে প্রায় এক মাস বাইরে থাকতে হতো। বারবার কাজ ফিরিয়ে দেওয়ার ফলে ধীরে ধীরে নির্মাতারাও তাকে নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। 

    তিনি অভিযোগের সুরে বলেন, ইন্ডাস্ট্রিতে এখন আর অভিনেত্রী হিসেবে দেখা হচ্ছে না। অর্চনা বলেন, অনেক চেষ্টা করেও তিনি নির্মাতাদের বোঝাতে পারছেন না যে তিনি শুধু হাসির জন্য বসে থাকা কেউ নন, বরং একজন দক্ষ অভিনেত্রী।

    সম্প্রতি তিনি নতুন একটি সিনেমাতে কাজ করেছেন, যেখানে তার অভিনয় নতুন করে আলোচনায় এসেছে। এই কাজের মাধ্যমে তিনি আশা করছেন, আবারও সিনেমায় নিয়মিত সুযোগ পাবেন।

    প্রসঙ্গত, চার দশকের ক্যারিয়ারে নাসিরউদ্দিন শাহ-এর সঙ্গে ‘জালওয়া’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন অর্চনা। এরপর ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘দে দানা দান’ এবং ‘বল বচ্চন’-এর মতো সিনেমাতে তার কমেডি চরিত্র তাকে জনপ্রিয় করে তোলে। তবে সেই ইমেজই এখন তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন তিনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ