সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

বেড়াতে চান কিন্তু বাজেট কম? ৩ কৌশলে সাশ্রয়ী ভ্রমণ

বেড়াতে চান কিন্তু বাজেট কম? ৩ কৌশলে সাশ্রয়ী ভ্রমণ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভ্রমণ পরিকল্পনা সঠিকভাবে করলে সফর হয়ে উঠতে পারে আরও সহজ, সাশ্রয়ী এবং ঝামেলাহীন। বিশেষজ্ঞরা বলছেন, মাত্র কয়েকটি সহজ অভ্যাস গড়ে তুললে ভ্রমণে সময় ও অর্থ—দুই-ই সাশ্রয় করা সম্ভব।

দেশে ভ্রমণে বের হওয়ার আগে অধিকাংশ মানুষেরই বাজেট নিয়ে চিন্তা থাকে। যাতায়াত, থাকার খরচ, খাওয়াদাওয়া—সব মিলিয়ে অনেক সময় খরচ পরিকল্পনার চেয়ে বেড়ে যায়। এতে শেষ মুহূর্তে ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে হয় বা ভোগান্তিতে পড়তে হয়।

অনেকে আবার শুধু গন্তব্য, পোশাক বা ছবি তোলার দিকেই বেশি মনোযোগ দেন, ফলে খরচ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। তবে পরিকল্পনায় কিছু কৌশল যোগ করলে একই সফর আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ ও কম ব্যয়বহুল করা সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, তিনটি সহজ অভ্যাস অনুসরণ করলে ভ্রমণের খরচ নিয়ন্ত্রণে রাখা যায় এবং সময়ও সাশ্রয় হয়। সঠিক পরিকল্পনা, আগাম বুকিং এবং বাজেট নির্ধারণ—এই অভ্যাসগুলো ভ্রমণকে করে তুলতে পারে ঝক্কিহীন।

১. পরিকল্পনায় যেন উদ্দেশ্য স্পষ্ট হয়

পরিকল্পনা হোক উদ্দেশ্য নিয়ে। শুধু কোথায় যাবেন তা নয়, কোথায় থাকবেন সেটিও খুব গুরুত্বপূর্ণ। যদি এমন জায়গা বেছে নেন, যেখান থেকে যাতায়াত সহজ, তা হলে বার বার গাড়ি ভাড়া বা দীর্ঘ যাত্রার খরচ বাঁচে। পাশাপাশি সময়ও নষ্ট হয় না। ফলে ঘোরার সময়টা বেশি পাওয়া যায়। শহর বা গ্রামের মাঝে হোটেল বা হস্টেল খুঁজে বার করতে পারেন। অবশ্যই আশপাশের সৌন্দর্যের কথা মাথায় রেখেই সব করতে হবে।

২. জিনিসপত্রের সংখ্যা কমালে সুবিধা

কম জিনিস নিয়ে ভ্রমণ করা দরকার। বেশি ব্যাগপত্র মানেই ঝক্কি বেশি। বিমানবন্দরে বেশি ক্ষণ অপেক্ষা, অতিরিক্ত খরচ, ট্রেনে বা বাসে ব্যাগ রাখার জায়গা না পাওয়া, বার বার জিনিস সামলানোর চাপ। তাই যথাসম্ভব কম জিনিস নিয়ে বেরোনোই ভাল। তার পর গাড়িতে জায়গা হওয়া নিয়েও সমস্যা হতে পারে। তাতে খরচ বাড়বে। তার বদলে যদি অল্প জিনিস নিয়ে বেড়াতে গিয়ে গণপরিবহণ ব্যবহার করেন, তা হলে আপনাআপনিই খরচ অনেকটা কমে যাবে। সঙ্গে পরিকল্পনা যেন বেশি আঁটসাঁট না হয়। কম ভিড়ের সময়ে ভ্রমণ করলে খরচও কম পড়ে, অভিজ্ঞতাও ভাল হয়।

৩. পরিকল্পনা ভেঙেচুরে নতুন করে গড়তে পারেন

থাকার জায়গা আর কাজের পরিকল্পনাকে মিলিয়ে নিতে পারেন। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনেকেই এমন জায়গা বেছে নিচ্ছেন, যেখানে কাজ, বিশ্রাম আর ঘোরা, সব একসঙ্গে করা যায়। একা বা বন্ধুদের সঙ্গে বেড়াতে গেলে হোটেলের বদলে হস্টেলে থেকে যেতে পারেন। একই ঘর অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারেন। সেখানে ইন্টারনেটের সুবিধা, সহজে যোগাযোগ করার সুবিধা আর কাছেই ঘোরার জায়গা থাকলে আলাদা করে সময় বা টাকা খরচ করতে হয় না। এতে পুরো ভ্রমণই হয়ে ওঠে আরও বেশি কার্যকর।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন