সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Natun Kagoj

সিরিজ বাঁচাতে নেমে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

সিরিজ বাঁচাতে নেমে টস হেরে ফিল্ডিংয়ে টাইগাররা
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৬ রানে হারের পর আজ (সোমবার) দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই স্বাগতিকদের সামনে। এমন সমীকরণের ম্যাচে টস ভাগ্যে জয় পাননি টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

টস জয়ের পর কিউই অধিনায়ক ল্যাথাম জানান, পিচের ভেতরের দিকটা এখনো শুষ্ক থাকায় তারা গত ম্যাচের মতো সুবিধা পাওয়ার আশা করছেন। অন্যদিকে, টস হারলেও জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মিরাজ। তিনি মনে করেন, উইকেট ব্যাটিং বান্ধব এবং গত ম্যাচের ভুলগুলো (ক্যাচ মিস) শুধরে ভালো খেলতে পারলে জয় নিশ্চিত।

সিরিজ বাঁচানোর এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন এনেছে। ফর্মহীনতায় থাকা আফিফ হোসেনের পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেইডেন লেনক্স ও উইলিয়াম ও'রুরক।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। নিউজিল্যান্ড যদি আজ জিতে যায় তবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে তারা। আর বাংলাদেশ জিতলে সিরিজে ১-১ সমতা ফিরবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন