রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মেট্রোরেলের ২০ মিটারের মধ্যে ভবনমালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিকুর রহিম ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী মিস ইউনিভার্সে দুই বিভাগে দর্শকভোটে সেরা সামিরা খান মাহি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ মৃত্যু, হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে’ অভিযান অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদে আট কর্মকর্তার রদবদল ‘একটা মারলে দুইটা মারব’, জামায়াত ছাড়ার হুঁশিয়ারি আমির হামজার হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের ধানমন্ডিতে নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে দুই হাজার ভরি গয়না চুরি
  • এআইতে বিনিয়োগ বাড়াতে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা স্যাপের

    এআইতে বিনিয়োগ বাড়াতে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা স্যাপের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো এবং ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে জার্মানির প্রযুক্তি প্রতিষ্ঠান স্যাপ। এ উদ্যোগ বাস্তবায়িত হলে কোম্পানির বিক্রয়, পণ্য উন্নয়ন ও প্রকৌশল বিভাগ সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে।

    তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো সংখ্যা ঘোষণা করেনি প্রতিষ্ঠানটি।

    ব্লুমবার্গের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, ইউরোপের বৃহত্তম প্রযুক্তি প্রতিষ্ঠান স্যাপ তাদের ব্যবসায়িক কার্যক্রমে এআইয়ের ব্যবহার বাড়াতে চায়। এ লক্ষ্যে বিভিন্ন বিভাগকে কর্মীসংখ্যা কমানোর সম্ভাব্য ক্ষেত্র চিহ্নিত করতে বলা হয়েছে। পুনর্গঠন পরিকল্পনার আওতায় কোন বিভাগ থেকে কতজন কর্মী কমানো হতে পারে, তা নিয়ে কাজ চলছে।

    এই পরিকল্পনায় সরাসরি ছাঁটাইয়ের পাশাপাশি স্বেচ্ছা অবসর এবং স্বাভাবিক প্রক্রিয়ায় কর্মীসংখ্যা কমানোর বিষয়ও থাকতে পারে। তবে শেষ পর্যন্ত কতজন কর্মী এর আওতায় পড়বেন, সে বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    প্রায় তিন বছর আগেও ব্যবসায়িক কাঠামো পুনর্গঠনের উদ্যোগের কথা জানিয়েছিল স্যাপ। সে সময় প্রতিষ্ঠানটি বলেছিল, পরিবর্তিত প্রযুক্তি ও ব্যবসায়িক পরিবেশের সঙ্গে তাল মেলাতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এর প্রভাব কর্মীদের ওপরও পড়তে পারে বলে তখন ইঙ্গিত দেওয়া হয়েছিল।

    জার্মানিভিত্তিক স্যাপ বিশ্বের বিভিন্ন বড় শিল্পপ্রতিষ্ঠানের জন্য ব্যবসায়িক সফটওয়্যার তৈরি করে। প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা বিশ্বজুড়ে প্রায় এক লাখ। এর সফটওয়্যার অর্থ ব্যবস্থাপনা, সরবরাহব্যবস্থা ও মানবসম্পদ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। জটিল ব্যবসায়িক কার্যক্রম সহজ ও কার্যকরভাবে পরিচালনায় এসব সফটওয়্যার সহায়তা করে।

    প্রযুক্তি খাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে স্যাপ তাদের কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে। গত দুই বছরে এআইনির্ভর সফটওয়্যার ও প্রযুক্তিগত সরঞ্জামের চাহিদা বেড়েছে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান প্রচলিত প্রযুক্তি থেকে বিনিয়োগ সরিয়ে এআই খাতে বেশি গুরুত্ব দিচ্ছে।

    উৎপাদনশীলতা বাড়ানো, পরিচালন ব্যয় কমানো এবং মুনাফা বৃদ্ধির লক্ষ্যেই প্রতিষ্ঠানগুলো এআই প্রযুক্তির দিকে ঝুঁকছে। স্যাপের কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনাকেও এই পরিবর্তিত ব্যবসায়িক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।

    কর্মীসংখ্যা কমানোর উদ্যোগ স্যাপের জন্য অবশ্য নতুন নয়। ২০২৪ সালের শুরুতে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক পুনর্গঠনের ঘোষণা দিয়েছিল। ওই কর্মসূচিতে প্রায় আট হাজার পদ প্রভাবিত হওয়ার কথা জানানো হয়। তখন কোম্পানিটি কৌশলগতভাবে প্রবৃদ্ধির সম্ভাবনাময় খাতগুলোতে গুরুত্ব বাড়ানোর কথা জানিয়েছিল। বিশেষ করে ব্যবসায়িক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণ ছিল তাদের অন্যতম লক্ষ্য।

    সূত্র: এনডিটিভি অনলাইন ও ব্লুমবার্গ


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন